ফ্রেডই খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেড
ফ্রেড

সমালোচনা শুনতে শুনতে ফ্রেডের হয়তো কান পচে গেছে। এবার হৃদয়েও ক্ষত তৈরি হতে পারে, যখন শুনবেন ব্রাজিলের মানুষের অনেকেই মনে করেন এ মুহূর্তে দলের সবচেয়ে বাজে খেলোয়াড় তিনিই। তবে খুশিও হতে পারেন খারাপ খেলোয়াড়দের তালিকায় হাল্ক আর দানি আলভেজকে সঙ্গী হিসেবে পেয়ে। ডাটাফোলহা নামক ব্রাজিলের একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপে অংশ নেওয়া ২ হাজার ৮৫৭ জনের ২১ শতাংশই ফ্রেডকে ব্রাজিল দলের সবচেয়ে বাজে খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ফ্রেড! কারণ ৯ শতাংশ ভোট পেয়েছেন হাল্ক, আলভেজ ৬ শতাংশ। ইয়াহু স্পোর্টস।