ফ্র্যাঞ্চাইজি কিনল প্রাইম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ওল্ড ডিওএইচএস ক্লাব কিনে নিয়েছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নামে। ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা এবার আরও নিবিড় করল প্রাইম ব্যাংক। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় ক্রিকেট লিগের প্রথম আসরের প্রথম ফ্র্যাঞ্চাইজি বা দলটি কিনল তারাই। কাল আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে বিসিবি ও প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। দশ বছরের জন্য খুলনা বিভাগকে কিনে নিয়েছে তারা।তবে চূড়ান্ত হয়নি আরও অনেক কিছুই। ১৪ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা দেশের একমাত্র এই প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু আট দলের মাঝে একটিরই কেবল সুরাহা হলো! বিসিবি সভাপতি বারবার বলে আসছেন, আগ্রহী প্রতিষ্ঠান অনেক। কিন্তু সেই আগ্রহের নমুনা দেখা যাচ্ছে না বাস্তবে। টুর্নামেন্ট কড়া নাড়ছে দরজায়, অথচ সাতটি দলেরই কোনো মালিকানা নেই এখনো। দলগুলোর প্রস্তুতিসহ আনুষঙ্গিক অন্যান্য প্রস্তুতির ব্যাপার তো আছেই। নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে তাই সংশয় থাকছেই।