ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় ভেন্যু বগুড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তো থাকলই। কথা ছিল চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগের ভেন্যু হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামও। কিন্তু বিমানে যাতায়াত সমস্যার কারণে শেষ পর্যন্ত বাতিল হলো খুলনা ভেন্যু। লিগের দ্বিতীয় ভেন্যু নির্বাচিত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।কাল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির বৈঠকের পর জানানো হয় এ তথ্য। সভায় লিগের একটা নামও ঠিক হয়েছে—বাংলাদেশ ক্রিকেট লিগ (দীর্ঘ পরিসর)।বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা ২৭ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে। তিন রাউন্ডের খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। ১১ জানুয়ারি তৃতীয় পর্বের খেলা শেষে বিরতি পড়বে লিগে। দিবারাত্রির ফাইনাল হবে বিপিএলের পর। এ ছাড়া সম্ভাব্য পাকিস্তান সিরিজের জন্য ফাঁকা সময় রাখাটাও ফাইনাল পরে হওয়ার একটা কারণ। কাল সভা শেষে তিন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে করা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান নাঈমুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।আট দলের জাতীয় লিগে যেসব খেলোয়াড় ভালো করেছেন, তাঁদের নিয়েই গঠিত হবে বাংলাদেশ লিগের চারটি দল। লিগে এ জন্য প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন নাঈমুর রহমান। আর ৪০ হাজার টাকা ম্যাচ ফির এই লিগ খেলে যেহেতু খেলোয়াড়েরা আর্থিকভাবেও উপকৃত হবেন, এখানে পেশাদারিরও কমতি থাকবে না বলে মনে করেন নিজামউদ্দিন চৌধুরী।ঢাকা ও ঢাকা মহানগরের খেলোয়াড়দের নিয়ে গঠিত ওয়ালটন মধ্যাঞ্চল এর মধ্যেই প্রথম ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে। চট্টগ্রাম ও সিলেটকে নিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং খুলনা ও বরিশালকে নিয়ে গঠিত প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও শিগগিরই দল ঘোষণা করবে। সবশেষে ঘোষিত হবে বিসিবির হাতে থাকা রংপুর ও রাজশাহীকে নিয়ে গঠিত বিসিবি উত্তরাঞ্চল দল। ফিকশ্চার২৭ ডিসেম্বরমধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চলমিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকাপূর্বাঞ্চল-উত্তরাঞ্চলশহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া২ জানুয়ারিমধ্যাঞ্চল-উত্তরাঞ্চলশহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়াপূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চলমিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা৮ জানুয়ারিদক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চলমিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকামধ্যাঞ্চল-পূর্বাঞ্চলশহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া