ফ্লাওয়ারকে বিশ্বকাপে চান ক্যাম্পবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল ইংলিশ কাউন্টি মৌসুমটা খেলে দেশে এসে দায়িত্ব নেবেন দলের ব্যাটিং কোচের। কিন্তু এসেক্সের হয়ে কাউন্টির ওয়ানডে টুর্নামেন্টে এমন পারফরম্যান্সই দেখালেন যে, ভাবনা বদলে গেল ক্রিকেট জিম্বাবুয়ের। এই বয়সেও ৬৫.৮৭ গড়ে ৫২৭ রান করতে পারে যে ব্যাটসম্যান, তাঁর কাছ থেকে শুধু কোচিং কেন, ব্যাটিংয়েও তো কিছু পেতে পারে দল! গ্রান্ট ফ্লাওয়ার এখন তাই জিম্বাবুয়ের ব্যাটিং কোচ কাম ক্রিকেটার। অভিজ্ঞ ব্যাটসম্যানকে এখন আগামী বিশ্বকাপেও পেতে চান প্রধান নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল। ওয়েবসাইট।বয়সটা ৩৯ বলে অবশ্য ফ্লাওয়ারকে নিয়ে দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা করছে না জিম্বাবুয়ে। তা ছাড়া ছোটখাটো কিছু চোট সমস্যাও আছে। ক্যাম্পবেল জানালেন, তাঁরা এগোতে চান সাবধানে, ‘ওর ব্যাপারটা আপাতত আমরা দেখছি ‘‘ট্যুর বাই ট্যুর’’ হিসেবে, প্রতি সিরিজ শেষে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখব। আমি বলছি না যে আরও বছর দুয়েক খেলতে পারবে গ্রান্ট। তবে বিশ্বকাপে তো অবশ্যই, আমি সত্যিই চাই যত দিন সম্ভব ও খেলে যাক।’১৯৯২ সালে একই সঙ্গে দুজনের টেস্ট অভিষেক। এরপর আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোটাই দুজন খেলেছেন একসঙ্গে। ফ্লাওয়ারকে খুব ভালোভাবে চেনেন বলেই ক্যাম্পবেলের আশা, ‘কাজটা সহজ নয়, ক্রিকেটার-কোচের ভূমিকায় সফল হয়েছে, এমন উদাহরণও খুব বেশি নেই। তবে ও তো প্রধান কোচ নয়, ব্যাটিং কোচ। তরুণদের ও যা শেখাবে সেটা যদি হাতে-কলমে দেখাতেও পারে, তাহলে এর চেয়ে ভালো কিছু আর হয় না। তা ছাড়া ও থাকায় মাঠে একজন অভিজ্ঞ মাথাও থাকবে, এ মুহূর্তে যেটা খুব প্রয়োজন।’