ফ্লাওয়ারের জন্য ইংল্যান্ডের টোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ডি ফ্লাওয়ারকে ধরে রাখার উপায় বের করে ফেলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন চুক্তিতে বেতন তো বাড়ানো হবেই, ফ্লাওয়ারকে ভ্রমণের ধকল থেকে রেহাই দেওয়ারও ব্যবস্থা রাখা হবে।কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারকে বেশি সময় দিতে না পারার আক্ষেপ ঝরেছিল ফ্লাওয়ারের কণ্ঠে। বর্তমানের এক বছরের চুক্তিতে ফ্লাওয়ার পাচ্ছেন আড়াই লাখ ডলার। ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচের ওপর ভারতীয় বোর্ডের নজর পড়ার খবর শুনেই নড়েচড়ে বসেছে ইসিবি। বিশ্বকাপের পর ভারতের সঙ্গে চুক্তি নবায়ন করেননি বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন। তাঁকে ধরে রাখতে বার্ষিক ১০ লাখ ডলার পারিশ্রামিক দেওয়ার প্রস্তাবও দিয়েছিল বিসিসিআই। রাজি হলে বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেট-কোচ হতেন কারস্টেন। কিন্তু পরিবারকে আরও বেশি সময় দেওয়াটাই অগ্রাধিকার পেয়েছে কারস্টেনের কাছে। ফ্লাওয়ারের সঙ্গে আরেক জিম্বাবুইয়ান ও সাবেক ইংল্যান্ড কোচ ডানকান ফ্লেচার এবং সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং আছেন বিসিসিআইয়ের রাডারে। ওয়েবসাইট।