ফ্লাওয়ারের দুশ্চিন্তায় বাংলাদেশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত লক্ষ্য টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা। তবে অ্যান্ডি ফ্লাওয়ার আপাতত তাকিয়ে বিশ্বকাপের দিকে। ওয়েস্ট ইন্ডিজে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে প্রথম আইসিসির কোনো টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। এবার তারা জিততে চায় ৫০ ওভারের বিশ্বকাপটাও। তবে ইংল্যান্ড কোচ মানছেন কাজটা সহজ হবে না। ভারত-দক্ষিণ আফ্রিকা তো বটেই, ফ্লাওয়ার শঙ্কিত বাংলাদেশকে নিয়েও।অস্ট্রেলিয়ার পর সবচেয়ে বেশি তিনবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলেছে ইংল্যান্ড। তবে শিরোপা অধরাই থেকে গেছে। গত কিছুদিনে অনেক অর্জনে উজ্জ্বল দলটি এবার ঘোচাতে চায় এই অপূর্ণতাও। তবে ফ্লাওয়ারের ধারণা, উপমহাদেশের কন্ডিশনে কঠিন পরীক্ষাই দিতে হবে তাঁদের, ‘আমার মনে হয়, বিশ্বকাপের শিরোপা জয় অবশ্যই সম্ভব। আমি নিশ্চিত নই, ওয়ানডেতে আমরা ঠিক কোন অবস্থায় আছি। তবে আমরা যেভাবে খেলছি, তাতে আমাদের সম্ভাবনা ভালোই। যদিও কাজটা হবে খুবই কঠিন। উপমহাদেশের কন্ডিশনে আমাদের খুব দ্রুত মানিয়ে নিতে হবে। এমনকি বাংলাদেশের কন্ডিশনও খুব সহজ হবে না। মাত্রই ওরা নিউজিল্যান্ডকে ৪-০-তে হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাও হবে খুব কঠিন।’আজ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ইংল্যন্ডের প্রস্তুতি ম্যাচ। ১২ ও ১৪ জানুয়ারি দুটি টি-টোয়েন্টি শেষে ১৬ জানুয়ারি থেকে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে এটাই ইংল্যান্ডের শেষ সিরিজ। তবে ফ্লাওয়ার ঠিক নিশ্চিত নন, এই সিরিজটা বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হচ্ছে কি না, ‘আমরা খেলছি র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে, বিশ্বকাপের আগে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারাটা দারুণ। তবে এখানে কন্ডিশন পুরোপুরিই আলাদা, একাদশও তাই এক রকম হবে না। উপমহাদেশে জিততে আমাদের অন্য রকম ক্রিকেট খেলতে হবে, স্কিল হতে হবে অন্য রকম, ব্যাটিং-অর্ডারও হয়তো অন্য রকম হবে। এই সিরিজটাকে তাই বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি বলা যাচ্ছে না, তবে যতটা পারি আমরা এ সিরিজকে কাজে লাগাতে চেষ্টা করব।’টেস্টে তিনে থাকলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড আছে পাঁচে। তবে গত কিছুদিনে তাদের ওয়ানডে ফর্মও দুর্দান্ত, জিতেছে সর্বশেষ ছয়টি সিরিজ। ওয়েবসাইট।