ফ্লাডলাইট ও টিভিতে পাইওনিয়ারের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরই দায়সারা আয়োজনে হয়েছে পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৬) ফুটবল লিগ। তবে এবার পাইওনিয়ার লিগের আয়োজন গোছানো ছিল বলে দাবি করেছেন বাফুফের পাইওনিয়ার ওই কমিটির প্রধান আরিফ খান জয়। আজ লিগের ফাইনাল সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এই লিগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়েছেন। পাইওনিয়ার লিগের ২০টি দল নিয়ে আগামী মার্চে হতে পারে সুপার কাপ বা স্বাধীনতা কাপ। এখান থেকে বাছাই করা ৩০ ফুটবলার নিয়ে হবে প্রশিক্ষণ ক্যাম্প। গত ৯ নভেম্বর শুরু টুর্নামেন্টে অংশ নিয়েছিল ঢাকার ৮১টি ক্লাব। প্রথম রাউন্ড শেষে ২০টি দল ওঠে সুপার লিগে। এরপর ৪ গ্রুপে ভাগ হয়ে খেলেছে দলগুলো। আজ খিলগাঁও ফুটবল একাডেমি ও মাতুয়াইল উদয়ন সংসদের ফাইনাল সরাসরি দেখাবে বিটিভি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ।