ফ্লাডলাইটে জুনিয়র অ্যাথলেটিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনে নয়, রাতে ফ্লাডলাইটের আলোয় হবে এবারের জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। আগামী ৯-১০ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে এ প্রতিযোগিতা। প্রচণ্ড গরমের দাবদাহ থেকে খেলোয়াড়দের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, ‘এই গরমে অ্যাথলেটরা দিনের বেলায় মিটে অংশ নিলে অসুস্থ হয়ে পড়তে পারে। এ জন্যই আমরা সন্ধ্যা থেকে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। খেলা চলবে অনেক রাত পর্যন্ত।’ অবশ্য ফ্লাডলাইটে এর আগেও বেশ কয়েকবার অ্যাথলেটিকসের আয়োজন করেছে ফেডারেশন। সর্বশেষ ফ্লাডলাইটের আলোয় সামার অ্যাথলেটিকস হয়েছিল ২০০৬ সালে। ওই বছরই প্রথম অ্যাথলেটিক ট্র্যাক বসানো হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফ্লাডলাইটে আয়োজনও ছিল সেই উপলক্ষেই।