ফ্লাশিং মিডোয় তাঁরা চারজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার ট্রফি তুলে ধরেছেন ফ্লাশিং মিডোয়। উন্মুক্ত যুগে তাঁর চেয়ে বেশিবার ইউএস ওপেন জেতেননি কেউ। সমানসংখ্যক শিরোপা জিমি কনর্স ও পিট সাম্প্রাসের।নোভাক জোকোভিচসর্বশেষ ছয়বারের চারবারই ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন। জিতেছেন মাত্র একবার, ২০১১ সালে। রাফায়েল নাদাল২০১০ ও ২০১১ সালে পর পর দুবার ইউএস ওপেনের ফাইনালেই পেয়েছেন জোকোভিচকে। প্রথমবার জিতেছেন, হেরেছেন পরের বার।অ্যান্ডি মারে২০০৮ সালে ফাইনালে উঠেও হেরেছিলেন ফেদেরারের কাছে। গত বছর জোকোভিচকে হারিয়ে ঘুচিয়েছেন নিজের দীর্ঘদিনের এবং ব্রিটিশদের ৭৬ বছরের ‘গ্র্যান্ড স্লাম-আক্ষেপ’।