ফ্লিনটফের বাড়ি এখন ক্রাউচের
অ্যান্ড্রু ফ্লিনটফের চেশায়ার ম্যানসন আর তাঁর থাকছে না। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের বাড়িটি হয়ে যাচ্ছে পিটার ক্রাউচের। ৪৫ লাখ পাউন্ডে বাড়িটি কিনে নিচ্ছেন ইংলিশ স্ট্রাইকার।টটেনহাম হটস্পার থেকে স্টোক সিটিতে নাম লিখিয়েছেন এ মৌসুমে। পরিবারকে দক্ষিণে রেখে নিজে একা উত্তরে থাকবেন, এটা কী করে হয়? একটি বাড়ির খোঁজ করছিলেন ক্রাউচ। পেয়েও গেলেন পছন্দসই বাড়ি। ৬ শয়নকক্ষের বাড়িটি ক্রাউচের জন্য জুতসই। স্ত্রী অ্যাবি আর ৬ মাসের মেয়েকে নিয়ে বিলাসবহুল বাড়িটিতে থাকবেন তিনি।৬টি শয়নকক্ষ ছাড়াও এ বাড়িতে আছে আধুনিক জিম, সুইমিংপুল আর সিনেমা রুম। ক্রাউচ-পত্নী বাড়তি সুবিধা হিসেবে পাবেন ওয়েইন রুনি আর রিও ফার্ডিনান্ডের স্ত্রীদের সঙ্গ। দুজনই যে প্রতিবেশী হতে চলেছেন ক্রাউচ-অ্যাবি দম্পতির। ক্রাউচের এক ঘনিষ্ঠ বন্ধু ডেইলি মেলকে বলেছেন, ‘লন্ডন ছাড়তে হবে ভেবে অ্যাবি একটু দুশ্চিন্তাতেই পড়ে গিয়েছিল। কিন্তু কলিন ম্যাকলফলিনদের (রুনির স্ত্রী) মতো আরও অনেককে পাবে ভেবে সে এখন খুশি।’ ওয়েবসাইট।