ফ্লিন্টের নামে পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে ঢোকেন। চলতি বছরের জানুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমানো র্যা চেল হেহো ফ্লিন্টকে এবার আরেক সম্মানে সম্মানিত করছে আইসিসি। সংস্থাটির বর্ষসেরা নারী ক্রিকেটার পুরস্কারটির নামকরণ হবে ফ্লিন্টের নামেই। ১৯ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে ২২টি টেস্ট আর ২৩টি ওয়ানডে খেলেছেন ফ্লিন্ট। ১৯৬৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন দলকে। ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে অধিনায়ক হিসেবে জিতিয়েছেন ১৯৭৩ সালের বিশ্বকাপ। বিবিসি।