ফ্লেচারের ‘অদ্ভুত’ অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর পর ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি। তবে শেষটা হয়েছিল তিক্ততায়। দলের টালমাটাল অবস্থার দায়িত্ব নিয়ে সরে দাঁড়িয়েছিলেন ২০০৭ বিশ্বকাপের মাঝামাঝি। ভেবেছিলেন, আর কখনো ক্রিকেটেই জড়াবেন না। সময়ের পরিক্রমায় সেই ডানকান ফ্লেচার আবার কোচ হয়েই ফিরেছেন ইংল্যান্ডে। এবার ইংল্যান্ডকে হারাতে!সাবেক ইংল্যান্ড কোচ ইংল্যান্ডে ফেরার অনুভূতি জানালেন ‘স্কাই স্পোর্টস’কে, ‘আবার এখানে এসে কিছুটা অদ্ভুত লাগছে। তবে ভারতের হয়ে কাজ করাটা আমি উপভোগ করছি। এই সিরিজটা হবে রোমাঞ্চকর। শীর্ষ একটি দলের হয়ে এমন রোমাঞ্চকর একটি সিরিজে খেলাটা হবে দারুণ চ্যালেঞ্জিং।’আট বছর ইংল্যান্ডের কোচ ছিলেন। দলের নাড়ি-নক্ষত্রও জানা থাকার কথা তাঁর। অনেকেরই ধারণা, ভারতের জন্য এটা হবে বাড়তি সুবিধা। ফ্লেচার নিজে কিন্তু ব্যাপারটাকে এতটা সহজ মানছেন না, ‘(ইংল্যান্ড) দল অনেকটাই বদলে গেছে। সিনিয়র ক্রিকেটারদের কয়েকজন সম্পর্কে আমি জানি, কিন্তু বাকিরা সব নতুন। সামনে কয়েক দিন আমাদের ভিডিও দেখতে হবে, কিছু খেলোয়াড়ের টেকনিক সম্পর্কে ধারণা নিতে হবে।’স্বাভাবিকভাবেই চলে এসেছে ফ্লেচারের দলের সঙ্গে এই ইংল্যান্ড দলের তুলনাও। সরাসরি উত্তর না দিয়ে ফ্লেচার টেনে আনলেন তাঁর নতুন দলকেও, ‘তুলনামূলক ভালো দল কোনটি বা কোনটি বিশ্বের সেরা দল, এটা বলা মুশকিল। পরিসংখ্যানে চোখ রাখলে বলতে হবে ভারত বিশ্বের সেরা দল। অ্যান্ডি ফ্লাওয়ার ও স্ট্রাউসির নেতৃত্বে ইংল্যান্ড অবশ্যই দারুণ উন্নতি করেছে। দলকে পথে ফেরানোয় ওরা দারুণ ভূমিকা রেখেছে।’ ওয়েবসাইট।