ফ্লোর হকি দলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার অংশ নিয়েই স্পেশাল অলিম্পিকস ফ্লোর হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ হারিয়েছে আর্জেন্টিনা, নাইজেরিয়া ও কানাডাকে। বাংলাদেশ দলটি গড়া হয়েছে সুইড বাংলাদেশ, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং ঢাকা ক্যান্টনমেন্টের প্রয়াস স্কুলের ১৪ খেলোয়াড় নিয়ে। সফরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন। সুইড বাংলাদেশের পক্ষ থেকে আজ সকালে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হবে।