ফয়সাল ও ‘নড়বড়ে নব্বই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও নড়বড়ে নব্বইয়ে আটকে গেলেন ফয়সাল হোসেন। বিসিএলের প্রথম ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ৯১ রানে আউট হয়েছিলেন, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান কাল আউট হলেন ৯২ রানে। সর্বশেষ জাতীয় লিগেও তাঁর একটি ৯২ আছে। নড়বড়ে নব্বইয়েই সঙ্গে এই বাঁহাতির আত্মীয়তা নতুন কিছু নয়। ১০২ ম্যাচের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে সাতবার নব্বইয়ের ঘরে আউট হওয়া ফয়সাল একবার অপরাজিত ছিলেন ৯৯ রানেও। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯৯ রানে অপরাজিত থাকার ওই একটিই উদাহরণ। এই ম্যাচে যে ফল হচ্ছে না, সেটা বোঝা গিয়েছিল দ্বিতীয় দিন শেষেই। দেখার ছিল মার্শাল-মেহরাবের পর আরও কিছু ব্যক্তিগত অর্জন যোগ হয় কি না। ফয়সাল পারেননি, তার আগে নাফিস ইকবালও ব্যর্থ তিন অঙ্ক ছুঁতে। দিনের চতুর্থ ওভারে আগের দিনের ৮১ রানের সঙ্গে আর মাত্র ১ যোগ করেই আউট নাফিস। ত্রয়োদশ সেঞ্চুরিটা হারানোর আগে কাল ১০২ বলে ১৩ চার ও ১ ছয়ে ৯২ রান করেছেন ফয়সাল। ফিফটি করেছিলেন ৫৩ বলে। এ ছাড়া পূর্বাঞ্চলের একমাত্র ইনিংসে ফিফটি করেছেন ধীমান ঘোষও। ১০০ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার। ১০৭ ওভারে পূর্বাঞ্চল ৮ উইকেটে ৩৯৬ রান করার পরই শেষ হয়ে যায় ম্যাচ। আগের তিন দিনের ধারাবাহিকতায় বগুড়ায় কালও খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার। ব্যাটিং উইকেট ও আবহাওয়ার বৈরিতায় বগুড়ায় এ টুর্নামেন্টের তিনটি ম্যাচই ড্র হয়েছে। সং ক্ষি প্ত স্কো রমধ্যাঞ্চল-পূর্বাঞ্চল, বগুড়াওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১৫৯.৪ ওভারে ৬৫৫/৭ ডি.। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১০৭ ওভারে ৩৯৬/৮ (শাহরিয়ার ৪৯, নাফিস ৮২, মমিনুল ৪২, অলক ৩৬, আফতাব ১১, ফয়সাল ৯২, ধীমান ৫৮*, হাসান ৬, নাবিল ০, এনামুল জুনিয়র ০*; শাহাদাত ৩/৭৩, শরীফ ১/৬৬, মোশাররফ ১/৯৬, সানি ৩/৮৪, শুভাগত ০/৫৭, আশরাফুল ০/৩, মেহরাব ০/৭)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: মার্শাল আইয়ুব ও মেহরাব জুনিয়র (মধ্যাঞ্চল)।