ফয়সাল-নাজিমের আশা ‘এ’ দলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও ছিলেন, ছিলেন ত্রিপক্ষীয় সিরিজেও। কিন্তু ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই বেশি ভালো করছিলেন ফয়সাল হোসেন। অবশেষে কাল হাসল তাঁর ব্যাট, রান পেলেন ফর্মে থাকা নাজিমউদ্দিনও। এই দুজনের অর্ধশতকে বিকেএসপিতে দ্বিতীয় চার দিনের ম্যাচে লিড নেওয়ার আশা জাগিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’। ৫ উইকেট করে নিয়ে সকালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ২৬৮ রানেই শেষ করে দিয়েছেন সৈয়দ রাসেল ও সোহরাওয়ার্দী শুভ।অধিনায়ক নাজিমউদ্দিনের ৭২ এসেছে ১২৩ বলে, চার আছে ১২টি। ১৩০ রানের মধ্যে নাজিমউদ্দিনসহ ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ ‘এ’ দলকে বিপদ থেকে উদ্ধার করেছে ষষ্ঠ উইকেটে ফয়সাল ও সগীর হোসেনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি। এর আগে ৭ উইকেটে ২৩০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে কাল মাত্র ১১ ওভারেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ১ম ইনিংস: ৯৫ ওভারে ২৬৮ (ন্যাশ ৯৯*, ওয়ালটন ৭০; রাসেল ৫/৫৯, সোহরাওয়ার্দী ৫/৮৫), বাংলাদেশ ‘এ’: ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০৫/৫ (শাহরিয়ার ১, মেহরাব ২৯, নাজিমউদ্দিন ৭২, রকিবুল ৪, ফরহাদ ১, ফয়সাল ব্যাটিং ৬৪, সগীর ব্যাটিং ২৬; ব্রাউন ২/৪৩)।