ব চ না ঞ্জ লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাবার নামও তো শচীন টেন্ডুলকার!
—টেন্ডুলকারস রেস্টুরেন্ট নিয়ে ক্লাসরুমে শিক্ষকের আলোচনার সময় টেন্ডুলকারের মেয়ে সারা

আমি ওকে (টেন্ডুলকার) খেলতে দেখছিলাম টেলিভিশনে এবং ওর টেকনিক দেখে আমি থমকে গেলাম। আমার স্ত্রীকে বললাম একবার দেখতে। আমি নিজের ব্যাটিং কখনো দেখিনি কিন্তু ছেলেটাকে দেখে মনে হলো, ও আমার মতোই খেলে।
—স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান

টেন্ডুলকারের অনেক ইনিংস আমি দেখেছি। আমরা নিজেরা অনেক কথাও বলেছি। সেরা হওয়ার সব উপকরণই ওর মধ্যে আছে।
—স্যার গ্যারি সোবার্স

ব্র্যাডম্যানকে দেখিনি, লোকের মুখে শুনেছি। তবে আমি আপনাদের বলছি, ব্র্যাডম্যান যদি শচীনের মতো খেলতে পারতেন, বলতেই হবে, তিনি ছিলেন চৌকস। শচীনের মতো খেলোয়াড়দের বাঁধিয়ে রাখা দরকার।
—ভিভ রিচার্ডস

শচীন জিনিয়াস। আমি তো সাধারণ একজন মানুষমাত্র।
—ব্রায়ান লারা
পরিসংখ্যান নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শচীন টেন্ডুলকারের বিনোদনদায়ী ব্যাটিং। নিখুঁত বিনোদন জুগিয়ে সে ক্রিকেটকে বাঁচিয়ে রাখবে।
—ব্যারি রিচার্ডস

ঘুমের ভেতর স্বপ্নেও সে আমাকে তাড়া করে। স্বপ্নে দেখি, ডাউন দ্য উইকেটে এসে ও আমাকে মাথার ওপর দিয়ে তুলে মারছে।
—শেন ওয়ার্ন

টেন্ডুলকারের মতো ক্রিকেটার এক জীবনে একবারই আসে। আমি গর্বিত যে আমার সময়ে ওকে পেয়েছি।
—ওয়াসিম আকরাম