ব চ না ঞ্জ লি
শচীন টেন্ডুলকারই একমাত্র ব্যাটসম্যান যার খেলা দেখার জন্য আমি টাকা দিয়ে টিকিট কিনতে রাজি
—ব্রায়ান লারা
দেখতে ইচ্ছে করে, স্টাম্প হাতে ব্যাটিং করলে ও কেমন করে। আমি নিশ্চিত, ভালো করবে।
—গ্রেগ চ্যাপেল
শচীনকে বল করলে আমি হেলমেট মাথায় দিয়ে করতাম, সে বলটাকে এত জোরে মারে!
—ডেনিস লিলি
বিপক্ষে খেলার সময় সব সময়ই চেয়েছি, সে আউট হোক। কিন্তু এটা স্বীকার করতেই হবে, তার খেলাটা দারুণ উপভোগ্য।
—মার্ক ওয়াহ
পৃথিবীতে দুই ধরনের ব্যাটসম্যান আছে। এক শচীন টেন্ডুলকার, দুই বাকি সবাই।
—অ্যান্ডি ফ্লাওয়ার
উইকেটের পেছনে দাঁড়িয়ে যত ব্যাটসম্যানকে দেখেছি, তাদের মধ্যে টেন্ডুলকারই সেরা।
—ইয়ান হিলি
সবচেয়ে ভালো লাগে তার একাগ্রতা। এত বছর ক্রিকেটে খেলছে, কিন্তু এখনো ভারতের হয়ে মাঠে নামার ক্ষুধাটা তার আগের মতোই।
—সৌরভ গাঙ্গুলী
তার চেয়ে পরিপূর্ণ ক্রিকেটার পাওয়া সম্ভব নয়। একজন ক্রিকেটারের যা যা থাকা উচিত, সবই আছে তার।
—রাহুল দ্রাবিড়