ব চ না মৃ ত ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিটা কীভাবে খেলতে হয়, এটা আসলে আমরা এখনো বুঝতেই পারিনি
নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম

আমার বাড়ি বেশ বড়, তবে এত বড় নয় যে এত এত উপহার রাখতে পারব
হাজারো বিদায়ী উপহার পেয়ে আপ্লুত ক্রিকেট মহানায়ক শচীন টেন্ডুলকার

যাঁরা বলেন মারুফ কোনো কোচই নন, তাঁদেরই এই শিরোপাটা উৎসর্গ করলাম
‘ট্রেবল’ জেতার পর সমালোচকদেরও জবাব দিলেন শেখ রাসেল কোচ মারুফুল হক

দুই ঘোড়ার দৌড়ে আমরা তৃতীয় হয়েছি
অ্যাশেজ হারের পর
ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাট প্রায়রের উপলব্ধি

আমাদের ক্রিস্টিয়ানো আছে, মেসিকে কে চায়?
লিওনেল মেসিকে দলে চান কি না প্রশ্নে রিয়াল মাদ্রিদ কোচ
কার্লো আনচেলত্তি

অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশ ১২৮ রানে শেষ হয়ে গেলে সবাই বলত তাদের টেস্ট ক্রিকেট খেলা উচিত নয়
ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ খোয়ানো অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে নুনের ছিটা সাবেক ইংলিশ ওপেনার জিওফ বয়কটের

ফিফাই ব্রাজিলের সত্যিকারের প্রেসিডেন্ট
২০১৪ বিশ্বকাপ আয়োজনে ফিফার খবরদারি দেখে বিরক্ত ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও

আমি যে সেরা সেটা জানতে এই ট্রফিটা জেতার দরকার নেই
ব্যালন ডি’অর নিয়ে পিএসজির সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ