বই লিখছেন যুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে তাঁর নিত্যসঙ্গী ছিল একটা বই। ইটস নট অ্যাবাউট দ্য বাইক: মাই জার্নি ব্যাক টু লাইফ। যুবরাজকে দারুণ উজ্জীবিত করেছিল বইটি। এবার নিজের ক্যানসার জয়ের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে বই লিখবেন বলে ভেবেছেন ভারতীয় অলরাউন্ডার। ‘কী পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, কে কে আমার পাশে ছিল, এসব নিয়ে লিখছি। বইটা নিশ্চয়ই একদিন ছাপা হবে। জীবন সম্পর্কে আমার ভাবনাই পাল্টে গেছে, কারণ জীবনে আপনি হয়তো সবই পাবেন। কিন্তু শেষ পর্যন্ত সুখী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।