প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছিল থিবো উতার কপালে! চোখের সামনে নিজের স্ত্রী বিভিন্ন লোকের সঙ্গে পরকীয়া করে বেড়াচ্ছে, এত দিন এটাই ছিল বেচারার কষ্ট। এবার সেই বউয়ের হাতে পিটুনিই খেলেন ফ্রান্সের এই ইকোয়েস্ট্রিয়ান। শুধু বউয়ের পিটুনি খেলেই হতো, শাশুড়ির হাতেও উত্তম-মধ্যম খেয়েছেন। আর শাশুড়ির বন্ধু তো রীতিমতো ডিভিডি প্লেয়ার ভেঙেছেন তাঁর মাথায়। উতার স্ত্রী আবার যেনতেন কেউ নন, মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর মার্টিনা হিঙ্গিস। গত সোমবার মারধরের পর পাসপোর্ট ও ক্রেডিট কার্ড রেখে হিঙ্গিস-উতার যৌথ মালিকানার অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয় উতাকে। বেচারা দাবি করেছেন, মেয়েদের ওপরে হাত তোলায় বিশ্বাসী নন বলেই সেদিন পাল্টা কিছু করেননি। পরশু সুইডিশ ওয়েবসাইট ব্লিক ফাঁস করেছে এই চাঞ্চল্যকর খবর। ওয়েবসাইট।