বক্সার মুলার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানি-ঘানা ম্যাচে রক্তাক্ত টমাস মুলারকে দেখে জার্মান-সমর্থকদের মনে ভয় দানা বাঁধতে পারে হয়তো। তবে ভক্তদের মনের মেঘ কাটাতে মুলার নিজেই বলেছেন তিনি পুরোপুরি সুস্থ। মাঠেও স্বরূপে দেখা যাবে। মুলারের টুইট, ‘দ্রুত সেরে ওঠার জন্য যাঁরা প্রার্থনা করেছেন সবাইকে ধন্যবাদ।’ নিজেকে নাকি বক্সার বক্সার লাগছে মুলারের, ‘সবকিছুই ঠিকঠাক আছে। তবে নিজেকে বক্সারের মতো মনে হচ্ছে।’ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করা এই জার্মান ফরোয়ার্ড যদি বক্সার হয়ে যান তাহলে বেশ ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আগামীকালই যে যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচটি। রয়টার্স।