বক্সারদের ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস পর আবারও এসএ গেমসের ক্যাম্প শুরু করেছে বক্সিং ফেডারেশন। ক্যাম্পে যোগ দিয়েছেন গত এসএ গেমসে সোনাজয়ী বাংলাদেশ সেনাবাহিনীর বক্সার আবদুর রহিম, ওয়াহিদুজ্জামান, নাদিম হোসেন, ফয়সাল মোল্লা, কমল সরকার। বাংলাদেশ আনসার থেকে যোগ দিয়েছেন গত এসএ গেমসে সোনাজয়ী জুয়েল আহমেদ (জনি), রিয়াদ হোসেন, আরিফ হোসেন, মশিউর রহমান ও কাজী ফয়সাল। কোচের দায়িত্বে আছেন মহিউদ্দিন ও আবদুল মান্নান।