প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির অংশ হয়ে গেছে। ১৯৯৫ সাল থেকে মেলবোর্নে টানা হয়ে আসছে বক্সিং ডে টেস্ট। প্রথম হয়েছিল ১৯৬৮ সালে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ৩০টি বক্সিং ডে টেস্টের সবগুলোই হয়েছে মেলবোর্নে। আজকের বক্সিং ডে টেস্টের আরেক ভেন্যু ডারবানকে মেলবোর্নের মতো স্থায়ী বক্সিং ডে টেস্ট ভেন্যু হিসেবে গড়ে তুলছে দক্ষিণ আফ্রিকা। এবার নিয়ে টানা তৃতীয় বক্সিং ডে টেস্ট হচ্ছে ডারবানে। সব মিলিয়ে হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার। ৩ বার হয়েছে পোর্ট এলিজাবেথে। প্রথম দুটির পর জোহানেসবার্গে আর কখনো বক্সিং ডে টেস্ট হয়নি। ওয়েলিংটনে হয়েছে ৫টি, ১টি করে হারারে ও কলকাতার ইডেন গার্ডেনে। জানলে অবাক হবেন, বাংলাদেশেও হয়েছে একবার। ২০০৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টটি মিরপুরে শুরু হয়েছিল বক্সিং ডে তে!