বক্সিং ডে টেস্ট নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্ট শুরু হবে কাল সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। তবে এর আগেই এই টেস্টকে শঙ্কায় ফেলে দিয়েছে প্রকৃতি।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মেলবোর্নে অনুষ্ঠেয় বক্সিং ডে টেস্টের উদ্বোধনী দিনের একটা বড় অংশ কেড়ে নিতে পারে বৃষ্টি। আজ সেখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কাল বজ্র-বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ অ্যালেক্স জাডনিক।এমসিসির সেক্রেটারি স্টিফেন গফ বলেছেন, ‘বড় দিনের বৃষ্টি নিয়ে আশঙ্কার কিছু নেই। কাল বৃষ্টি হলেই কেবল খেলায় বিঘ্ন ঘটতে পারে।’গফ আরও বলেন, ‘বোলারদের দৌড়ানোর জায়গাসহ পুরো মধ্য উইকেট ঢেকে রাখা হয়েছে। ভালো নিষ্কাশনব্যবস্থা থাকার ফলে মাঠের কোথাও পানি জমেনি। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। প্রয়োজন হলে দ্রুত পানি সরানোর পদ্ধতি সুপার সোপার্স ব্যবহার করব আমরা।’ ওয়েবসাইট।