বক্সিং প্রতিভার খোঁজে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিক-বক্সার আবদুল আলী জ্যাকো এখন ঢাকায়। লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন নতুন বক্সিং প্রতিভার খোঁজে। সাবেক এই কিক-বক্সার লাইটওয়েট বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ থেকে প্রতিভাবান বক্সার নিয়ে যুক্তরাজ্যে নিজের একাডেমিতে প্রশিক্ষণ দিতে চান জ্যাকো।
সেই লক্ষ্যে পল্টন বক্সিং স্টেডিয়ামে কাল এক দিনের বাছাই কার্যক্রমও সেরে নিয়েছেন। সারা দেশ থেকে এসেছে ৬৫ কিশোর। বাছাই শেষে জ্যাকো বললেন, ‘এখানে ১০-১২ জন ছেলেকে পছন্দ হয়েছে আমার।’