বক্সিং ফেডারেশনের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান, চার সহসভাপতি ও কোষাধ্যক্ষ। কাল ২৪ সদস্যের কমিটির বাকি পদগুলোয় নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক (১) কাজী আবদুল মান্নান, (২) রবিউল হোসেন ও সদস্য সৈয়দ মহিউদ্দিন, মিনহাজউদ্দিন, এম এ আজিজ, জুলফিকার আলী, আবদুল হান্নান, কাজী শাহাদাৎ হোসেন, আনিসুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, রশিদুজ্জামান সেরনিয়াবাত, শফিউল আজম মাসুদ, আবদুল হাই, আবদুল হান্নান, রকিবুল হক, রাজিয়া সুলতানা, খন্দকার ইকবাল আহমেদ ও আশফাক হোসেন।