প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেভিওয়েট বক্সিংয়ে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছেন জো লুই। এই মার্কিন বক্সার ১৯৩৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত টানা ১১ বছর নয় মাস চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৩৭ সালের ২২ জুন জেমস ব্রাডককে নকআউট করে প্রথম বিশ্বসেরা হয়েছিলেন লুই। ১৯৪৮ সালের ১ মার্চ অবসর নেওয়ার আগ পর্যন্ত তাঁর এই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন ছিল। মাঝের ১১ বছর শিরোপা ধরে রাখার জন্য ২৫ বার লড়তে হয়েছিল তাঁকে, এটাও রেকর্ড। ক্যারিয়ারে ৬৯টি লড়াইয়ে অংশ নিয়ে মাত্র তিনটিতে হেরেছেন লুই। তাঁর ৬৬টি জয়ের ৫২টিতেই প্রতিপক্ষ নকআউট হয়েছে। এই আফ্রিকান আমেরিকানকে ধরা হয় যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা।