বক্সিংয়ে সেরা সেনাবাহিনী-আনসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বক্সিংয়ের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার। পল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে কাল শেষ হওয়া প্রতিযোগিতায় সেনাবাহিনী জিতেছে ৬টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। রানার্সআপ আনসার জিতেছে ১টি সোনা, ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিতেছে ৩টি সোনা, রানার্সআপ পুলিশ পেয়েছে ১টি সোনা ও ২টি রুপা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী।