বগুড়ায় মার্শাল-মেহরাবের দিন
হাড়-কাঁপানো শীত, সঙ্গে প্রচণ্ড কুয়াশা। ১৮ মিনিট দেরিতে শুরু এবং ১৬ মিনিট আগে শেষ হওয়া প্রথম দিনের মাঝখানেও আলোকস্বল্পতার কারণে দুই দফায় খেলা বন্ধ থাকল দেড় ঘণ্টার মতো। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তার পরও ক্রিকেটীয় বিনোদন থেকে বঞ্চিত হলো না। বিনোদনটা দিলেন ওয়াল্টন মধ্যাঞ্চলের মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র।আগের ম্যাচের দুর্দান্ত বোলিং কালও ধরে রাখলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ। বিনা উইকেটে ৪৭ থেকে ৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। এই ৪ উইকেটের তিনটিই নিয়েছেন নাবিল। ওপেনার শামসুর রহমানকে এলবিডব্লু করে শুরুটা করেন তিনিই। পরের বলেই রকিবুল বোল্ড। ৫৬ রানের সময় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আশরাফুলকেও বোল্ড করেছেন। এর মাঝখানে ওপেন করতে নামা ইলিয়াস সানি কট বিহাইন্ড হয়েছেন তাপস বৈশ্যের বলে।৪ উইকেটে ৫৬ রান থেকে দিনশেষে ৪ উইকেটে ২৩১—মার্শাল-মেহরাবের কীর্তিটা এতেই বোঝাই যাচ্ছে। জাতীয় লিগে সর্বোচ্চ রান করেছিলেন মার্শাল, এই টুর্নামেন্টেও দারুণ ফর্মে। ১৩৫ বলে ১৪টি বাউন্ডারি আর এক ছক্কায় ৯৫ রান করে এখন তিনি বিসিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায়। আজ আর ২৫ রান করতে পারলে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যাবেন তাঁর সঙ্গী মেহরাবও (৭৫)। কাল অসমাপ্ত পঞ্চম উইকেটে এই দুজনের ১৭৫ রানের জুটির সৌজন্যেই দিনটা নতুন করে শুরু করতে পেরেছে মধ্যাঞ্চল।সং ক্ষি প্ত স্কো রউত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮৮ ওভারে ২৯১ (জহুরুল ২৯, মাইশুকুর ৭, ফরহাদ ৫, নাঈম ৫, মুশফিক ৩৬, নাসির ০, তানভীর ১৭, ফরহাদ ১৮. সানজামুল ৭৩, সাজেদুল ৭৬, সাকলাইন ১৫*। রবিউল ০/৩০, শাফাক ১/১২, রাজ্জাক ২/৯৬, জিয়া ৪/৩২, সৌম্য ০/৪, সোহাগ ২/৯৪, তাপস ১/১৪)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩ ওভারে ৫ (ইমরুল ব্যাটিং ২, সৌম্য ব্যাটিং ২)।মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৬৬ ওভারে ২৩১/৪ (শামসুর ২৩, ইলিয়াস সানি ২০, রকিবুল ০, মার্শাল ব্যাটিং ৯৫, আশরাফুল ৪, মেহরাব ব্যাটিং ৭৫। তাপস বৈশ্য ১/৪১, হাসান ০/৪২, নাবিল ৩/৪১, আফতাব ০/২৩, এনামুল জুনিয়র ০/৪২, অলক ০/২৪, শাহরিয়ার ০/৮)।