বঙ্গবন্ধু আন্তর্জাতিক টিটির লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রিকেট, ফুটবলের জোয়ারে টেবিল টেনিসের মতো খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। হোক না যুবপর্যায়ের প্রতিযোগিতা। তবুও এই খেলা দেখে যদি এখনকার ছেলেমেয়েরা টেবিল টেনিসে আগ্রহী হয়ে ওঠে সেটাও তো কম পাওয়া হবে না’—কথাগুলো জাতীয় টেবিল টেনিসে ১৬ বারের টানা চ্যাম্পিয়ন জোবেরা রহমানের (লিনু)। বলছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে, কাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে। ২৪ মে থেকে ঢাকায় উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু হচ্ছে আমন্ত্রণমূলক এই টেবিল টেনিস টুর্নামেন্ট।কাল টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে খেলবে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ। বালক ও বালিকা একক, বালক ও বালিকা দ্বৈত এবং মিশ্র দ্বৈত—এই পাঁচটি ইভেন্টে হবে অনূর্ধ্ব-১৮ পর্যায়ের এই প্রতিযোগিতা।