বঙ্গবন্ধু টিটিতে দুটি দল কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসার কথা ছিল ১১টি বিদেশি দলের। কিন্তু শেষ মুহূর্তে নিজ দেশে সুনামির কারণ দেখিয়ে জাপান এবং খেলোয়াড়দের পরীক্ষা থাকায় ঢাকায় আসতে অপারগতা জানিয়েছে সিঙ্গাপুর। ফলে ২৪-২৮ মে উডেনফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৮ টেবিল টেনিসে দল থাকছে ১০টি—চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ।কাল এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮০ লাখ টাকার মতো খরচ হবে এই টুর্নামেন্ট আয়োজনে। তবে রবি এবং ১৬-১৭টি ব্যাংকের কাছ থেকে পৃষ্ঠপোষণা বাবদ পাওয়া যাচ্ছে কোটি টাকার মতো। ফেডারেশন সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘এবার আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট হচ্ছে। ভবিষ্যতে সিনিয়রদের আন্তর্জাতিক টুর্নামেন্টও আমরা আয়োজন করতে সচেষ্ট থাকব।’