বঙ্গবন্ধু টিটির জন্য বাংলাদেশ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিস। ১০ দলের এই টুর্নামেন্টের জন্য কাল বাংলাদেশ যুবদল ঘোষণা করেছে টেবিল টেনিস ফেডারেশন। ছেলেদের দলে রয়েছেন জাভেদ আহমেদ, ইমরুল হোসেন, ফয়সাল খান ও জুবায়ের আহমেদ। মেয়েদের দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার, ফাতিমা তুজ জোহরা, স্নিগ্ধা সুলতানা ও রোকাইয়া আলম।এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো। কাল এসে পৌঁছেছে থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।