বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে রাজশাহী বিভাগের গোমস্তাপুর রাঙামাটি ও বরিশালের চরবাড়িয়া সরকারি স্কুল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সেমিফাইনালে তৌহিদুলের একমাত্র গোলে রাঙামাটি হারায় সিলেটের হরিপুর স্কুলকে। অন্য সেমিফাইনালে চরবাড়িয়া ৪-০ গোলে হারায় সাতক্ষীরার কয়লা সরকারি স্কুলকে। হ্যাটট্রিক করেছে নাদিম মাহমুদ, অন্য গোলটি ইমরানের। বঙ্গমাতা স্কুল ফুটবলের ফাইনালে উঠেছে রংপুর পলিছড়া ও চট্টগ্রাম মগাছড়ি সরকারি স্কুল। সেমিফাইনালে পলিছড়া ও মগাছড়ি ১-০ ও ৩-০ গোলে হারিয়েছে সিলেটের নিশ্চিন্তপুর ও বাগমারা খড়দোপুর স্কুলকে।