বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে আর্জেন্টাইন সহকারী কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেছেন আর্জেন্টিনার সহকারী কোচ জুলিও কামিনো। আজ বেলা দুইটায় এই স্টেডিয়াম পরিদর্শন করেন মেসিদের কোচ।মাঠ পরিদর্শনের পর সাংবাদিকেরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনোকিছু বলতে রাজি হননি কামিনো। তবে ড্রেসিংরুমের অবস্থা দেখে তিনি মোটেও সন্তুষ্ট হতে পারেননি বলে অনুমান করা হচ্ছে। আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচ উপলক্ষে নতুনভাবে তৈরি করা হচ্ছে এই ড্রেসিংরুম। এখন আর্জেন্টিনার অনুশীলনের জন্য নির্ধারিত ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে যাবেন কামিনো।