বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ অন্য রকম প্রীতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে অতীতে এমন আয়োজন কখনো হয়নি। সেদিক থেকে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে হচ্ছে ব্যতিক্রমী এক ম্যাচই হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনী ম্যাচ খেলতে নামছে সদ্য বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন আবাহনী ও ঢাকা ব্যাংক একাদশ। ঢাকা ব্যাংক দলের মোড়কে আসলে খেলছে বাংলাদেশ পেশাদার লিগের অবশিষ্ট একাদশ। ম্যাচ দেখা যাবে বিনা টিকিটে।উদ্যোগটা ঢাকার ব্যাংকেরই। তারা তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা প্রদর্শনী ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় বাফুফেকে। বাফুফে সবদিক ভেবে তা গ্রহণ করেছে। ভবিষ্যতে ফুটবল উন্নয়নে ঢাকা ব্যাংক বাফুফেকে সহযোগিতার হাত বাড়ানোরও আশ্বাস দিয়েছে। বাফুফে মনে করে, ফুটবলের পৃষ্ঠপোষক-খরার এই সময়ে ঢাকার ব্যাংকের এগিয়ে আসা একটা ইতিবাচক দিক। আর নগদ পাওনা, এই ম্যাচ আয়োজন বাবদ বাফুফে পাচ্ছে ২৫ লাখ টাকা। ঢাকা ব্যাংক একাদশে খেলার জন্য ডাকা হয়েছে ২০ জন খেলোয়াড়কে। এর মধ্যে সর্বোচ্চ আটজন আছেন রানার্সআপ মুক্তিযোদ্ধার। কাল বিকেলে বাফুফের অ্যাস্ট্রোটার্ফে অনুশীলন করেছে ঢাকা ব্যাংক একাদশ, দলটির কোচ মারুফুল হক।ঢাকা ব্যাংক একাদশ: গোলরক্ষক—মোস্তাক (মুক্তিযোদ্ধা), আরিফুল (ফেনী সকার)। রক্ষণ—আরিফুল, নাসির, রেজাউল (মুক্তিযোদ্ধা), উত্তম, ইয়ামিন মুন্না (শেখ রাসেল), মিশু (শেখ জামাল), কেষ্ট কুমার (আরামবাগ)। মাঝমাঠ—মামুনুল, শাকিল (মুক্তিযোদ্ধা), জুয়েল রানা (ফরাশগঞ্জ), কোমল (শেখ জামাল), জামাল, দিদারুল, (ব্রাদার্স) ইমন বাবু (শেখ রাসেল)। আক্রমণভাগ—তকলিস (বিজেএমসি), আনোয়ার (শেখ রাসেল), মিঠুন, এমিলি (মুক্তিযোদ্ধা)।