বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবারও কনসার্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক দিন পর কনসার্ট হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আবার সেখানে কনসার্ট হচ্ছে।১৭ এপ্রিল খেলা নেই স্বাধীনতা কাপে। তবে পরদিন দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে। কনসার্টের কারণে মাঠ ক্ষতিগ্রস্ত হবে ধরে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা কনসার্টের ব্যাপারে আপত্তি জানিয়েছে। কিন্তু মাঠের মালিক ক্রীড়া পরিষদ দাবি করছে, কনসার্ট হলে নাকি মাঠের ক্ষতি হবে না। এ নিয়ে ফুটবল অঙ্গন ক্ষুব্ধ।