বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট চান না সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে টানাহেঁচড়া শুরু হয়েছে। ২০১৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এই স্টেডিয়ামে করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম আবার ক্রিকেটে ফিরছে। এই খবরে উদ্বিগ্ন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ফুটবলে একটিই মাঠ। এটিকে ক্রিকেটের জন্য চিন্তা করা উচিত হবে না। তার পরও যদি করা হয়, আমরা সার্বোচ্চ পর্যায়ে কথা বলব। কোনোভাবেই এখানে আমরা ফুটবলের জন্য ক্ষতিকর কিছু মেনে নিতে পারি না।’