বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে দর্শক নেই। বিকেলের প্রচণ্ড গরমে খেলোয়াড়েরা মাঠে হাঁসফাঁস করেন, দর্শকও আসতে চায় না স্টেডিয়ামে। মাঠে দর্শক ফেরাতে তাই এবার পেশাদার লিগের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। আজ থেকে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সব খেলা বিকেল ৪-১৫ মিনিটের পরিবর্তে শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলা চলবে ফ্লাডলাইটে। আর কমলাপুরের খেলাগুলো বিকেল সাড়ে চারটায় হবে। তবে ঢাকার বাইরের ম্যাচগুলোর সময় অপরিবর্তিতই থাকবে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘দর্শকদের কথা ভেবেই আমাদের এ সিদ্ধান্ত। আশা করি, এখন মাঠে অনেক দর্শক আসবে।’