বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এই প্রথম ক্রীড়াঙ্গনে পালন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও সৈয়দ আশরাফুল হক, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিসিবির পরিচালক এনায়েত হোসেন (সিরাজ), বিওএর সহসভাপতি মিজানুর রহমান (মানু), রাফিয়া আক্তার (ডলি), মনজুর হোসেন (মালু), সিরাজুল ইসলাম (বাচ্চু) প্রমুখ। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার (কিরণ)।