প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে ১০ টেস্টে ৭২.০০ গড়ে ৮৬৪ রান। উড়তে থাকা কিউই ব্যাটসম্যান রস টেলরকে হাতছানি দিচ্ছিল আরেকটি রেকর্ডও। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের কিউই রেকর্ড থেকে যে মাত্র ৭ রান দূরে ছিলেন এই ডানহাতি। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করার সুযোগ না পেলে অবশ্য এখানেই থামতে হয়েছে টেলরকে। এ বছর যে আর টেস্ট নেই নিউজিল্যান্ডের। সবার ওপরে থাকা জন রিড ১৯৬৫ সালে করেছিলেন ৮৭১ রান। রিড অবশ্য টেলরের চেয়ে তিন ম্যাচ ও আটটি ইনিংস বেশি খেলেছিলেন। এক বছরে মাত্র পাঁচবার কিউই ব্যাটসম্যানরা পেরিয়েছেন ৮০০ রান, এর তিনটিই টেলরের কীর্তি।