বছরে হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ৯ ইনিংসের মধ্যে আটটিই পঞ্চাশ ছাড়ানো। ব্যাট হাতে দারুণ সময়ই যাচ্ছে কুমার সাঙ্গাকারার। গল টেস্টের দ্বিতীয় ইনিংসের ৭৬-সহ ২০১৪ সালে সাঙ্গাকারার মোট রান ১০৩৬। ২০১৪ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রান করলেন এই বাঁহাতি। মাত্র ১৩ ইনিংসেই এই রান করার পথে একটি ট্রিপল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি করেছেন সাঙ্গাকারা। টেস্টে এক পঞ্জিকাবর্ষে হাজারের বেশি রান এই নিয়ে তিনি পাঁচবার করলেন। অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাও পাঁচবার বছরে হাজারের ওপরে রান করেছেন। সবচেয়ে বেশি ছয়বার হাজারের বেশি রান করেছেন শচীন টেন্ডুলকার।