বছরে ৯৬ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে রঙ্গনা হেরাথকে ছাড়িয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনারকে পেছনে ফেলে এখন ২০১৬ সালে টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক। ৯ টেস্টে অশ্বিনের উইকেট ৫৫টি, ৮ টেস্টে হেরাথের উইকেট ৫৪টি। এক পঞ্জিকাবর্ষে অশ্বিন সবচেয়ে বেশি ৬২ উইকেট পেয়েছেন গত বছর। সেই রেকর্ড ভাঙতে এ বছর আরও ৩ টেস্ট হাতে আছে অশ্বিনের। তবে টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটা সম্ভবত এবারও অক্ষত থাকছে। ২০০৫ সালে ১৫ ম্যাচে ৯৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। পরের বছর মাত্র ১১ টেস্টেই ৯০ উইকেট নিয়ে কাছাকাছি গিয়েছিলেন আরেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

একপঞ্জিকাবর্ষেসবচেয়েবেশিউইকেট

                                                      ম্যাচ       উইকেট       সাল

শেন ওয়ার্ন             অস্ট্রেলিয়া       ১৫        ৯৬       ২০০৫

মুত্তিয়া মুরালিধরন      শ্রীলঙ্কা          ১১         ৯০       ২০০৬

ডেনিস লিলি           অস্ট্রেলিয়া       ১৩        ৮৫       ১৯৮১

অ্যালান ডোনাল্ড        দ. আফ্রিকা      ১৪        ৮০       ১৯৯৮

মুত্তিয়া মুরালিধরন      শ্রীলঙ্কা          ১২        ৮০       ২০০১