বছরের প্রথম শিরোপা সেরেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে হারিয়ে চলতি বছরে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিলেন। শেষ পর্যন্ত শিরোপাও হাতছাড়া হয়নি সেরেনা উইলিয়ামসের। গতকাল রোববার রাতে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়ে চার্লসটনের ফ্যামিলি সার্কেল কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।রয়টার্স জানায়, শিরোপা-নির্ধারণী ম্যাচে বলতে গেলে প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগটাও দেননি সেরেনা। সাফারোভাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ৬-০, ৬-১ গেমে। আর এটি করতে ১৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার সময় লেগেছে মাত্র ৫৮ মিনিট। ম্যাচ শেষে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনার প্রতিক্রিয়া, ‘গত দুটি ম্যাচে কম ভুল করে যেভাবে খেলেছি, সম্ভবত এতটা ধারাবাহিকতা রেখে কখনোই খেলিনি আমি। শুধু নিজেকে খেলায় নিবিষ্ট রাখার চেষ্টা করেছি। এটির কারণেই এ মুহূর্তে আসতে পেরেছি আমি।’সাফারোভার কণ্ঠেও ম্যাচ শেষে সেরেনার বন্দনা, ‘সেরেনা অসাধারণ। চ্যাম্পিয়ন হওয়াটা ওর প্রাপ্য ছিল।’