প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনটা বাংলাদেশ ক্রিকেটের। আজই প্রথম কোনো পূর্ণশক্তির টেস্ট দলকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আবার আজই উইজডেন ক্রিকেট ম্যাগাজিন তামিম ইকবালকে এ বছরের সেরা টেস্ট খেলোয়াড় বা টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা করেছে। গত বছর সাকিব আল হাসানের পর এ বছর এ পুরস্কার পেলেন তামিম। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে চলতি সিরিজে বাংলাদেশ দলে নেই তামিম।এ বছর জানুয়ারিতে ঢাকায় ভারতের বিপক্ষে ১৫১, মে-জুনে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দুটি সেঞ্চুরি তামিমকে এগিয়ে দিয়েছে অন্যদের চেয়ে। তিনি পেছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান ও ভারতের বীরেন্দর শেবাগকে।এ সময়ের মধ্যে বাংলাদেশ কোনো টেস্ট জিততে না পারলেও ৭ টেস্টে তামিম করেছেন ৮৩৭ রান। গড় ৫৯ দশমিক ৭৮। ওয়েবসাইট।