বছরের সেরা ব্যাটসম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরশু ২ রানের জন্য জিততে পারেনি বাংলাদেশ। সাব্বির রহমানও মাত্র ৪ রানের জন্য ২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হতে পারলেন না। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল এ বছর সাব্বিরের ১৫তম টি-টোয়েন্টি। এই ১৫ ম্যাচে ৪৫১ রান বাংলাদেশের এই ব্যাটসম্যানের। ১১ ম্যাচে ৪৫৪ রান করে ভারতের বিরাট কোহলিই শুধু সাব্বিরের ওপরে। দুজনকেই হাতছানি দিচ্ছে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। যেখানে সবার ওপরে কিউই ওপেনার মার্টিন গাপটিল, কিউই ওপেনার ২০১২ সালে করেছিলেন ৪৭২ রান।