বজ্র আঁটুনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচতারা হোটেল। নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক প্রহরা। তারপরও কীভাবে যেন এক নেইমার-ভক্ত ঢুকে পড়েছিলেন গইয়ানিয়ায় ব্রাজিলের অলিম্পিক দলের হোটেলে। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিতে পারলেও ব্যাপারটা হোটেলকর্মীদের ফাঁকি দিতে পারেননি ওই ভক্ত। সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশকে। হোটেলের ‘লন্ড্রি রুম’ থেকে পুলিশ ধরে নিয়ে যায় তাঁকে। পুলিশের জিজ্ঞাসাবাদেই জানা যায়, ২২ বছর বয়সী যুবক নেইমারের ভক্ত। চুপিসারে তাঁর হোটেলে ঢোকার কারণ—নেইমার ও ব্রাজিলের অলিম্পিক দলের সঙ্গে সাক্ষাৎ। পুলিশ অবশ্য সতর্ক করে ছেড়ে দিয়েছে সেই নেইমার-ভক্তকে। কিন্তু এ ঘটনায় প্রশ্নবিদ্ধ এখন হোটেলের নিরাপত্তাব্যবস্থা। এটিকে অবশ্য বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবেই দেখছে রিওর পুলিশ। ‘কোথায় ফাঁক ছিল তা বের করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে’—বলেছেন রিও পুলিশের কর্মকর্তা ভ্লাদিমির পাসোস। শনিবার জাপানের সঙ্গে ব্রাজিল অলিম্পিক দলের প্রীতি ফুটবল ম্যাচ। সেটি খেলার জন্যই তেরেসোপোলিস থেকে গত বৃহস্পতিবার গইয়ানিয়ায় এসেছে নেইমারের ব্রাজিল। এএফপি।