বড় জয় পেলেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল যেন গোল উৎসবই শুরু করেছিল চেলসি
গতকাল যেন গোল উৎসবই শুরু করেছিল চেলসি

হোক না প্রতিপক্ষ ইন্দেনেশিয়া অল স্টার টিম।তার পরও চেলসির ৮-১ গোলের বিশাল ব্যবধানের জয়টা কিন্তু বড় কিছুরই ইঙ্গিত দিচ্ছে।ইউরোপিয়ান ফুটবলের পরবর্তী মৌসুমে যে চেলসিকে সমঝেই চলতে হবে, সেটাই যেন গতকালের এই প্রীতি ম্যাচটা দিয়ে মনে করিয়ে দিলেন হোসে মরিনহোর শিষ্যরা।

ইন্দোনেশিয়ার গেলোরা বাং কারনো সেনাইয়ান স্টেডিয়ামে গতকাল যেন গোল উত্সবই শুরু করেছিল চেলসি।প্রথমার্ধে চারটি, দ্বিতীয়ার্ধে চারটি।গোল এসেছে ইডেন হ্যাজার্ড, রামিরেস (২টি) ডেমবা বা, জন টেরি, বার্টান্ড ট্রারোরে ও রোমেলু লাকুকুর (২টি) সৌজন্যে।পুরো ম্যাচে মরিনহোর শিষ্যরা অবশ্য গোল করেছেন নয়টি।একটি নিজেদের জালে! 

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগে এখন এশিয়া সফর করছে চেলসি।এর আগে থাইল্যান্ড ও মালয়েশিয়ার জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচেও জয় পেয়েছে ব্লুরা।সূত্র: আইএএনএস।