বড় জয়ে সমতায় ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হার। তবে নেপিয়ারে আজ নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতায় এনেছে সফরকারী ইংল্যান্ড। আগামী শনিবার অকল্যান্ডে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।টসে হেরে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের সংগ্রহটা একেবারে মন্দ ছিল না। ইনিংসের ৭ বল বাকি থাকতে দলীয় ২৬৯ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৪৭.৪ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় ইংল্যান্ড।২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৯ রানের দেখা পায় ইংল্যান্ড। ইয়ান বেল আউট হন ব্যক্তিগত ৪৪ রানে। দলীয় ১৪৯ রানে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক (৭৮)। খেলার বাকি সময়ে আর উইকেট হারাতে হয়নি ইংল্যান্ডকে। জোনাথন ট্রট ও জো রুটের অবিচ্ছিন্ন জুটিতেই জয় পায় সফরকারীরা। ব্যক্তিগত ৬৫ রানে অপরাজিত থাকেন ট্রট। রুট অপরাজিত থাকেন ৭৯ রান নিয়ে।রস টেইলর আফসোস করতেই পারেন। কোচের সঙ্গে বিরোধের জের ধরে দুই মাস ‘স্বেচ্ছা নির্বাসন’ কাটিয়ে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। নেমেই ১০০ রানের অসাধারণ এক ইনিংসও খেললেন। কিন্তু দলের হারে বৃথা গেল ওই সেঞ্চুরি। কিউইদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। কেন উইলিয়ামসন ৩৩ রান করেন?ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন জেমস অ্যান্ডারসন। ৩৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেন এই মিডিয়াম ফাস্ট বোলার। ক্রিস ওয়াকস নেন তিনটি উইকেট। সূত্র: রয়টার্স।