বড় প্রত্যাশা নিয়ে পার্বত্য হকি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল শুরু হয়েছে তৃতীয় পার্বত্য হকি। প্রথম দিনে বান্দরবান ২-১ গোলে রাঙামাটিকে, দিনাজপুর ৪-০ গোলে জিতেছে পঞ্চগড়ের বিপক্ষে। প্রতিযোগিতার অন্য দলটি খাগড়াছড়ি।
পার্বত্য এই প্রতিযোগিতার মাধ্যমে হকির আরও প্রসার ঘটবে, এমনটাই আশা হকি ফেডারেশনের। তবে প্রতিযোগিতার ধারাবাহিকতা না থাকায় এর সুফল ঘরে তোলা যাচ্ছে না। রাঙামাটির খেলোয়াড়েরা জানালেন, নিয়মিত পার্বত্য হকি না হওয়ায় সেখানে হকির প্রতি তরুণদের সেভাবে আকৃষ্ট করা যাচ্ছে না। তবে নিয়মিত হলে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে হকির চর্চা বাড়বে।