বড় স্বপ্ন রিবেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিবেরি
রিবেরি

ইউরোপ-সেরা হয়েছেন তিনি। এবার হতে চান বিশ্বসেরাও। একটা পুরস্কার আত্মবিশ্বাস এতটাই বাড়িয়ে দিয়েছে ফ্রাঙ্ক রিবেরির!
গত চার বছর টানা বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এবার ইউরোপের সেরা ফুটবলার হওয়ার দৌড়েও শেষ তিনে ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ট্রফি নিয়ে গেছেন রিবেরি। গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো ফরাসি উইঙ্গার তাই আশাবাদী ব্যালন ডি’অরটাও তাঁরই হবে, ‘অবশ্যই আমি আত্মবিশ্বাসী। গত মৌসুমে মাঠে ও মাঠের বাইরে যা দরকার ছিল আমি সবই করেছি, আমি খুবই পেশাদার ছিলাম। আমি দলের সঙ্গটা উপভোগ করেছি। এটা অনেক আনন্দদায়ক ছিল এবং আমি আত্মবিশ্বাসে ভরপুর।’ এএফপি।